ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপঞ্জি অনুযায়ী ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষা আয়োজন না করার নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান চিঠিটি ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ছুটি শুধুমাত্র ৭ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। চিঠির উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়। যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। যেকোনো বিভ্রান্তির ক্ষেত্রে সরাসরি মাউশিতে যোগাযোগ করে সঠিক ব্যাখ্যা নেওয়া যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা