ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পানির উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণে ওয়াসার নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: পানির সঠিক উৎপাদন এবং সিস্টেম লস নির্ধারণের লক্ষ্যে ঢাকা ওয়াসা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দেন।
সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, গঠিত কমিটি পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য মিটার স্থাপন, নষ্ট মিটার পুনঃস্থাপন বিষয়ে ওয়াসার পাম্পসমূহ সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করবে। এরপর সুপারিশসহ লিখিত আকারে একটি প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করবে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তা মাহাবুর রহমানকে।
কমিটির বাকি সদস্যরা হলেন— ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মোস্তফা কামাল মজুমদার, সচিব মশিউর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম, মডস সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ আলম, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী এবং রাজস্ব জোন ৯ এর উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত