ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি ৩৮ জন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গভীর পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের কাছে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই অভিযানকালে দুই জন মানবপাচারকারীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে বন্দি রাখছিল।
ভোররাতে যৌথ অভিযানে ১৮ নারী, ১২ পুরুষ এবং ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। অভিযানে ধরা পড়া পাচারকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি রেখে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে নির্যাতন চালাচ্ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধারকৃতদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মানবপাচারসহ যেকোনও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত