ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংক, হুমকির বার্তা
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। পেজটি হ্যাক করে হ্যাকাররা প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের পরিচয়সহ একটি হুমকিমূলক বার্তা প্রকাশ করেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে। ওই সময় ব্যাংকের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে হ্যাকার গ্রুপ ‘Team MS 47OX’ নিজেদের দায় স্বীকার করে।
পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ছবিতে হ্যাকারদের লোগো সংযুক্ত করা হয়। তারা দাবি করে, ইসলামী ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি বলেন, “আজ ভোরে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আইটি বিভাগ এবং দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।”
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাংকের ফলোয়ারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ জানান, পেজে অস্বাভাবিক পোস্ট দেখতে পেয়েছেন। তবে হ্যাকিংয়ের কারণে ব্যাংকের অনলাইন সেবায় কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট