ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শাপলা প্রতীক নিয়ে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাম্প্রতিক ঘোষণার পর শাপলা প্রতীক নিয়ে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা আর অবশিষ্ট নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এতে করে নির্বাচন কমিশনের আর কোনো অজুহাত থাকার কথা নয় প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।’ এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মান্নার ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে জানানো হয়, এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি ও রাজনৈতিক বাধা নেই।ওই পোস্টে আরও বলা হয়, ‘নির্বাচন কমিশন শুরুতে শাপলা প্রতীক বরাদ্দে আইনি বাধার কথা বললেও এনসিপির লিগ্যাল উইং বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় যে, এমন কোনো বাধা নেই। এরপর নির্বাচন কমিশন রাজনৈতিক বাধার কথা তোলে।’এনসিপির দাবি, কমিশনের ভাষ্য অনুযায়ী, শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চেয়েছিল, তাই তাদেরই দিতে হবে। কিন্তু নাগরিক ঐক্যের সভাপতির প্রকাশ্য ঘোষণার পর সেই রাজনৈতিক জটিলতাও আর রইল না।এনসিপি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলে, ‘আপনারা যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেন, স্বেচ্ছাচারিতা ও দলীয় প্রভাব এড়িয়ে রাষ্ট্রের ও জনগণের প্রতিষ্ঠানে পরিণত হন।’ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর