ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রেস সচিব
'বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা যায়'
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে, বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা সম্ভব। তিনি উল্লেখ করেন, দেশের ৩৩ হাজারেরও বেশি মণ্ডপ ও মন্দিরে শান্তি ও সম্প্রীতির মধ্যে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। তার মতে, ঐক্যের মাধ্যমে ভিন্নতায়ও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম বাংলাদেশের সকলকে আরেকটি চমৎকার দুর্গাপূজা উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ১৪ মাস ধরে দায়িত্ব পালন করছে এবং এটি দ্বিতীয়বারের মতো শান্তিপূর্ণভাবে সর্ববৃহৎ হিন্দু ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিয়েছে।
প্রেস সচিব আরও লেখেন, প্রধান উপদেষ্টা নিউইয়র্ক থেকে গভীর আগ্রহ নিয়ে উৎসব পর্যবেক্ষণ করেছেন। তিনি নিজেও সকালে ঢাকায় পূজা উদযাপনে অংশ নিতে পেরে বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উচ্ছ্বাস, রঙ এবং মিলনমেলার অবিস্মরণীয় আবহ উপভোগ করেছেন। কিছু বিচ্ছিন্ন প্ররোচনার ঘটনা ঘটলেও, সার্বিকভাবে শান্তিপূর্ণ উদযাপনের বিষয়টি প্রমাণ করে যে বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ভিন্নতায় ঐক্যবদ্ধ হয়ে আমরা কত অসাধারণ সাফল্য অর্জন করতে পারি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন