ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
গ্লোবাল ফ্লোটিলায় হামলায় ইউটিএলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের হাতে আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবালসুমুদফ্লোটিলা-এর ওপর হামলা এবং জাহাজ জোরপূর্বক আটকের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটিটিচার্সলিংক(ইউটিএল)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এ ঘটনার নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় চলমান অবরোধ ভাঙার লক্ষ্যে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবালসুমুদফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও এতে জাহাজ যুক্ত হয়। ফ্রিডমফ্লোটিলাকোয়ালিশন, গ্লোবালমুভমেন্টটুগাজা ও মাগরেবসুমুদফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গঠিত এই বহরে ৪৪টিরও বেশি দেশের সহস্রাধিক মানবাধিকারকর্মী, সাহায্যকর্মী ও নাগরিক অংশগ্রহণ করেন।
তারা অভিযোগ করেন, গাজার উপকূলে পৌঁছানোর পর ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটকে নেয়, যা আন্তর্জাতিক মানবাধিকার ও নৌ-আইনের চরম লঙ্ঘন।
ইউটিএল নেতারা জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুসলিম বিশ্বকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে বলেও তারা মত প্রকাশ করেন।
বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তারা বলেন, এই ঘটনার আনুষ্ঠানিক নিন্দা জানানো এবং আন্তর্জাতিক পরিসরে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করা এখন জরুরি।
ইউটিএল নেতারা গ্লোবালসুমুদফ্লোটিলায় অংশ নেওয়া সব মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করেন। বিশেষভাবে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম ও ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি লোরেনসহ অংশগ্রহণকারী সব মানবাধিকারকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)