ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু।
রাষ্টপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি এবং বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা