ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজার পথে ১৩ নৌকা আটক, ২০০ জনের বেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়, অন্তত ১৩টি নৌকা আটক করে ৩৭টি দেশের ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দখলদার সেনারা।
সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ৩০ জন ছিলেন। এছাড়া ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জনকে আটক করা হয়েছে। মোট ২০১ জনের বেশি অংশগ্রহণকারীকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে।
তবে তিনি স্পষ্ট করে জানান, নৌকা আটক ও যাত্রীদের গ্রেপ্তারের পরও মিশন থেমে নেই। বর্তমানে প্রায় ৩০টি নৌকা ভূমধ্যসাগর অতিক্রম করে গাজার উপকূলে পৌঁছানোর জন্য অগ্রসর হচ্ছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজের বাধা উপেক্ষা করে যাত্রীরা অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ।
আবু কেশেক বলেন, “আমরা চেষ্টা করছি ভোরের মধ্যেই গাজায় পৌঁছাতে। কোনো ভয় আমাদের থামাতে পারবে না।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)