ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পূজা বিঘ্নিত করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুর্গা পূজা বিঘ্নিত করার জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্র হয়েছিল, তবে তা সফল হয়নি।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আপনারা জানেন পূজা বিঘ্ন করতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। তবে এই ষড়যন্ত্র কার্যকর হয় নাই। একজনকে ধরা হয়েছিল, তিনি কিন্তু ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন না। ওনাদের উদ্দেশ্য সফল হতে পারে নাই।" তিনি আশা প্রকাশ করেন যে লক্ষ্মী পূজা আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, পূজার শুরুতে ধর্ষণের ঘটনা ব্যবহার করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, কিন্তু দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। তিনি জানান, এবার সারা বাংলাদেশে সকলের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজা ভালোভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা উদযাপনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত