ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুলাই আন্দোলনে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক:আগামী ৬ অক্টোবর সারা দেশে উদযাপিত হবে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ।
এর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পালিত হবে জাতীয় শিশু অধিকার সপ্তাহ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নেবে।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইউনিসেফ প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।
এ ছাড়াও জুলাই আন্দোলনে নিহত শিশুদের অভিভাবকেরা অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত