ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। তবে এখনো জেলা সদর, পৌরসভা ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
এর আগে জুম্ম ছাত্র-জনতা দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করে।
অবরোধ প্রত্যাহারের পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙ্গামাটিসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়। দুর্গাপূজার ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন, আবার যারা আত্মীয়স্বজনের বাড়িতে আটকা ছিলেন তারাও গন্তব্যে যেতে পারছেন। ফলে শহরের পরিবেশে স্বস্তি ফিরেছে এবং জনসমাগম বেড়েছে।
তবে ১৪৪ ধারা জারি থাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, ক্রমে জনজীবন স্বাভাবিক হচ্ছে, যানবাহন চলাচলও শুরু হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, ১৪৪ ধারা থাকলেও দুর্গোৎসব উপলক্ষে মানুষের চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের প্রতিবেদন পেলে দ্রুতই এ ধারা তুলে নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, গত রোববার গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি যুবক নিহত হন। এ ঘটনায় সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ ১৩ সেনাসদস্য ও গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ আহত হন।
অন্যদিকে, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার পর গুইমারার ওই হামলার প্রেক্ষাপটে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে