ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইজিপির নামে ভুয়া ফটো কার্ড: সদর দপ্তরের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটো কার্ড সম্পূর্ণ অসত্য ও বিকৃত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (১ অক্টোবর) সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইজিপির নামে একটি ভুয়া ফটো কার্ডে দাবি করা হয়েছে—“গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দু-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে, তা বোধগম্য নয়।” অথচ আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর উইংয়ের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে ওই ফটো কার্ড তৈরি করা হয়েছে।
মিডিয়া অ্যান্ড পিআর উইংয়ের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ফটো কার্ড সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এ ধরনের প্রচারণা চালানো হয়েছে।
এদিকে, পুলিশ সদর দপ্তর এ ধরনের ভুয়া ও বিকৃত প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর