ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘দীর্ঘদিন জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা রয়েছে, আমি চাই তা বাস্তবায়িত হোক। দীর্ঘদিন ধরে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ ফেরানো সম্ভব হবে।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে ১ অক্টোবরকে জাতীয় প্রবীণ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর, কিন্তু সচেতনতা বৃদ্ধির ফলে তা এখন ৭৩ বছরে উন্নীত হয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স পার হওয়া মানেই “আপনার আর প্রয়োজন নেই” এই মনোভাব এখনও বিদ্যমান। এর প্রভাব ব্যক্তি ও সমাজের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজে প্রবীণদেরও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। অথচ স্ক্যান্ডিনেভিয়ান দেশে সিনিয়র নাগরিকদের জন্য এ ধরনের প্রথা নেই। তিনি বলেন, আজকের তরুণরাও একদিন প্রবীণ হবেন। যদি তরুণ ও প্রবীণদের মধ্যে সমন্বয় না হয়, তাহলে সমাজ টিকে থাকতে পারবে না। জাতি তার উত্তরাধিকারকে সম্মান না করলে টিকে থাকতে পারে না।
ডা. জাহিদ হোসেন বলেন, সমাজ আমাদের সবার। প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা, সামান্য বাজেট এবং সম্মানজনক বসবাসের সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রবীণরা যেন সমাজের বোঝা নয়, সেজন্য দায়িত্ব গ্রহণ করতে হবে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত