ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যেভাবে পোস্টাল ব্যালটে ভোট দিবেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) এ উদ্দেশ্যে বিশেষ একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যার নাম ‘পোস্টাল ভোট বিডি’। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ব্যালট পাঠিয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে প্রবাসীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য এনআইডি ডেটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে তার সংসদীয় আসন নির্ধারণ হবে। এরপর ভোটার প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সেটি প্রদান করবেন।
ভোটের তারিখ ঘোষণার পর ডাক বিভাগ প্রবাসী ভোটারদের তিনটি খামের একটি প্যাকেট পাঠাবে। প্রথম খামে থাকবে ব্যালট পেপার ও ভোট প্রদানের নির্দেশনা। ভোটার নির্ধারিত প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ব্যালট পেপার নির্দিষ্ট খামে ভরে দ্বিতীয় খামের মধ্যে রেখে ডাকঘরে জমা দেবেন। খামটি ডাক বিভাগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। এরপর গণনার দিনে ডাকযোগে প্রাপ্ত ভোটগুলোও অন্তর্ভুক্ত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।” তিনি আরও জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং ডাক বিভাগের মাধ্যমে ব্যালট সঠিকভাবে গন্তব্যে পৌঁছাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান