ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কার করে বলেন, নতুন পে-স্কেল কার্যকর করতে রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না, মার্চ-এপ্রিল থেকেই এ কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, ডিসেম্বরে বাজেট সংশোধন শুরুর সময়ই এ খাতের বরাদ্দ যুক্ত করা হবে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১ হলেও তা নতুন কাঠামোতে ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।
এবারের কাঠামোয় চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোসহ অবসরোত্তর সময়ে অতিরিক্ত সুবিধা রাখার কথা ভাবছে কমিশন। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে। পাশাপাশি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া সহজ করার প্রস্তাব আসতে পারে।
বিশেষ খাতের জন্যও থাকছে বাড়তি সুবিধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা ভাতার প্রস্তাব দেওয়া হবে, যাতে মেধাবীরা এসব পেশায় আকৃষ্ট হন।
বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী ২০১৫ সালের কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। সশস্ত্র বাহিনী, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের যুক্ত করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ২৪ লাখ। নতুন কাঠামো বেসরকারি খাতেও প্রভাব ফেলতে পারে উল্লেখ করে কমিশন ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বেশি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব