ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার ২
বিনোদন ডেস্ক: আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর মামলায় নতুন মোড় এসেছে। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের একটি ফ্ল্যাট থেকে সিআইডি-এর বিশেষ তদন্ত দল গ্রেপ্তার করেছে। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে পাঠিয়ে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় গায়কের ড্রামার শেখরজ্যোতিও গ্রেপ্তার হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু ঘটে।
ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। তবে নোটিশ জারি হওয়ার পর থেকেই অভিযুক্তদের খোঁজ মিলছিল না।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে 'লুকআউট নোটিশ' জারি করা হয়েছে। এই প্রক্রিয়ার পরই তাদের গ্রেপ্তারের খবর সামনে আসে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান