ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্ক সরকার: গণপূর্ত উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না, বরং আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরসহ কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এরপর তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক করে রেখেছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি জানান, সরকার বিভিন্ন মাধ্যমে জেনেছে যে, পূজাকে ঘিরে নানা বাধা আসতে পারে, এমনকি বিদেশ থেকেও বাধা আসার আশঙ্কা ছিল। তবে, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত