ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সবার দেশ, বিভাজনের স্থান নেই: খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও-এ মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দুর্গাপূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, মানুষের দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ ও ঐক্যকে শক্তিশালী করে। তিনি আরও যোগ করেন, এই উৎসব কেবল ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করে। বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্য সংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
আলী ইমাম মজুমদার দৃঢ়ভাবে বলেন, "বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনো স্থান নেই।" তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল