ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির প্রকৌশল অনুষদের মান উন্নয়নে নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভাগসমূহকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইইটি) অ্যাক্রেডিটেশনের আওতায় আনা এবং গ্র্যাজুয়েটদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মেম্বারশিপ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং আইইবির প্রতিনিধিদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও যেসব বিষয় গুরুত্ব পায় তার মধ্যে রয়েছে: বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে আইইবির সঙ্গে পরামর্শ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন এবং আসন্ন আইইবি টেক ফেস্ট ২০২৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
আইইবির প্রতিনিধিরা ডাকসুর উত্থাপিত দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কয়েকটি যৌক্তিক দাবি শিগগিরই বাস্তবায়িত হবে বলে ডাকসু আশাবাদ ব্যক্ত করেছে।
সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক