ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুষ্কৃতকারীদের অপচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব, তাই এর পবিত্রতা রক্ষা করা সকলের কর্তব্য। তিনি মণ্ডপে জুতা পায়ে না ওঠার বিষয়েও সতর্ক থাকতে বলেছেন।
পার্বত্য চট্টগ্রামে পূজা নির্বিঘ্নে পালনে কিছু দুষ্কৃতকারীর প্রচেষ্টার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, তাদের সেই অপচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, "তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সবার সহযোগিতার কারণে তারা সফল হয়নি।"
ব্রিফিংয়ের সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল