ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীর তালিকা বানোয়াট: বিএনপি
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীর তালিকা ছড়িয়ে পড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। বিএনপি স্পষ্ট করেছে যে এই তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে।
তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। রিজভী আরও যোগ করেন, ফেসবুকে পোস্টকৃত তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।
পরিশেষে, সিনিয়র যুগ্ম মহাসচিব অনুরোধ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা