ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর এই বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থার অনুমোদন ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘রাশিয়াকে নভেম্বরে চালুর অনুরোধ করেছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরে কেন্দ্র চালু করা হবে।’
তিনি আরও জানান, ইতিমধ্যে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি দেশে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একটি পর্যবেক্ষক দল কেন্দ্র পরিদর্শন করে কিছু সুপারিশ দিয়েছে, যা বাস্তবায়ন চলছে। সুপারিশগুলো পূরণ হলে তারা চূড়ান্ত অনুমোদন দেবে।
পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত রূপপুর প্রকল্পে রাশিয়ার তৈরি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর বসানো হয়েছে, যা দুই ইউনিট মিলে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ২০১৭ সালের ৩০ নভেম্বর থেকে এর নির্মাণকাজ শুরু হয়।
২০১১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের মধ্যে প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। আইএইএ-এর সব নিয়ম মেনে বাংলাদেশ প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের লাইসেন্স পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা