ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নারীর নাচ নিয়ে জামায়াত নেতার মন্তব্যে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক টকশোতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা কিভাবে থাকবে তা নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, নারীরা স্বাধীনভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে, তবে এটি শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
কবির আহমেদ টকশোতে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা নারীদের সামনে নাচতে পারবে। নারীদের নাচ পুরুষদের সামনে সীমিত থাকবে। নারীরা শালীনতার সঙ্গে অংশগ্রহণ করবে, এতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “শরিয়াহ আইন কায়েম হলে বর্তমান দেশের আইন অপরিবর্তিত থাকবে না, তবে ইসলামি রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের অধিকারের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ, নারীরা নিজের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে এবং বোরকা পরার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন থাকবে। কাউকে জোর করে বোরকা পরানো হবে না।”
কবির হোসেন বলেন, “ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে ইসলাম নারীদের ঘরে বা কোঠায় বন্দি রাখে। এটি সঠিক নয়। ইসলাম নারীদের সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে এবং তাদের শিক্ষা, কর্ম ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধা দেয় না।”
তিনি আরও যোগ করেন, “নারীরা নারীদের মধ্যে নাচ শিখবে এবং শিখানো হবে শালীনতার সঙ্গে। এটি কোনোভাবেই নারীর স্বাধীনতার সীমাবদ্ধতা নয়। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে নারীরা নিজেদের স্বাভাবিক জীবনে অংশগ্রহণ করতে সক্ষম হবেন এবং এটি কোনো অবৈধ বা জোরপূর্বক প্রয়োগ নয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত