ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জানা গেছে কোথায় আছে এশিয়া কাপের সেই ট্রফি
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত, কিন্তু সেই জয়ের আনন্দে ট্রফি হাতে তুলতে পারেননি সূর্যকুমার যাদবরা। ম্যাচ শেষে শিরোপা উদযাপন করলেও হাতে ট্রফি না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে—আসলে কোথায় গেল এশিয়া কাপের ট্রফি?
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে দেখা যায়, নাকভি মাঠ ছাড়ার সময় এসিসির কর্মকর্তারা রুপালি মোড়কে ট্রফি নিয়ে সঙ্গী হন।
এ ঘটনায় বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া অভিযোগ করেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন। তবে সংবাদ সংস্থা পিটিআই জানায়, শিরোপার আসল ট্রফি বর্তমানে দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রাখা আছে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মূল কার্যালয়ের কাছেই অবস্থিত।
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়ার অভিজ্ঞতা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে অবাক করেছে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না—এমন ঘটনা আমি জীবনে দেখিনি। তবে আমার কাছে দলের খেলোয়াড় আর সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা মন্তব্য করেন, ‘টুর্নামেন্টে যা কিছু ঘটল, সবই ক্রিকেটের জন্য নেতিবাচক। জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব সভাপতির, আর তার কাছ থেকে না নিলে তো কার কাছ থেকে নেবে?’
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের