ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ধর্মকে রাজনীতির হাতিয়ার করতে চায় না বিএনপি: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক তৎপরতা চলছে। তবে বিএনপি অতীতে এই ষড়যন্ত্রকে কার্যকর হতে দেয়নি এবং ভবিষ্যতেও এগুলো সফল হবে না।
বিএনপির এই নেতা উল্লেখ করেন যে, তারা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভেদ চান না। তিনি বলেন, “ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। আমরা সবাই এই দেশের নাগরিক। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মতে, ফ্যাসিবাদী শক্তি হিন্দুদের ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, “ইদানিং লক্ষ্য করছি একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।”
সালাহউদ্দিন দাবি করেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আসন্ন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাওয়া হচ্ছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন এবং বিভিন্ন ইস্যু সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবেন, তাদের এ দেশের জনতা চিহ্নিত করবে।
বিএনপি নেতা বলেন, “আমরা বিগত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রাম করেছি আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য। সেই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা এখনো হয়নি, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। এ নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে। নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টা শুরু থেকে হচ্ছে কোনো কোনো মহলের পক্ষ থেকে। যারা এ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে যা জানা গেল
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল