ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৮তম বিশেষ বিসিএস: যাদের সুপারিশ স্থগিত করল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় আরও ২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। সেখানে মোট ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। তাদের নিয়োগ দিয়ে শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে বলে জানা গেছে। তবে তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের সুপারিশ সম্পূর্ণ বাতিল করলো কমিশন।
পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএমডিসির মূল সনদপত্র জমা না দেওয়ায় সাময়িকভাবে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিত প্রার্থীদের বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী আবেদন করলেও ২০ জুলাই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
সুপারিশ স্থগিত হওয়া ২১ জনের তালিকা
সহকারী সার্জনের ১৯ জনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জন দুজনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।
এছাড়া সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদের এমবিবিএস সনদ না থাকায় উল্লিখিত দুইজন প্রার্থীর প্রাথিতা বাতিল করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী