ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ক, খ ও গ গ্রুপের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন, দাতার মেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল স্কুলের শিক্ষক ড. নাহিদ জামালসহ বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. তাওহিদুল ইসলাম (ক-গ্রুপ), ঈশিতা খাতুন (খ-গ্রুপ) এবং সফা আহমাদ (গ- গ্রুপ)। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১১হাজার ২’শ টাকা করে প্রদান করা হয়।
উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিবা খাতুন ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ৫ লাখ টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ৩টি গ্রুপের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)