ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়ির সহিংসতায় বিচার বিভাগীয় তদন্ত দাবি টিআইবির
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা ও আদিবাসী নারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, বিচার বিভাগীয় তদন্ত ছাড়া ন্যায়বিচার সম্ভব নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সেনাবাহিনীর কর্তৃত্বাধীন স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এতে সহিংসতার প্রতিরোধে গাফিলতি বা যোগসাজশের ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আদিবাসী নারীদের ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে দেখানোর প্রবণতা নতুন নয়। বরং তদন্ত, মামলা গ্রহণ ও বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীদের বদলে অপরাধীদের রক্ষার প্রচেষ্টাই বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকেই আদিবাসীদের চলমান আন্দোলন যৌক্তিক ও প্রয়োজনীয়।
টিআইবির তথ্য অনুযায়ী, গত এক বছরে খাগড়াছড়িতে অন্তত সাতজন আদিবাসী নারী ধর্ষণের শিকার হলেও এখনো কোনো ঘটনার বিচার হয়নি। সংস্থাটি বলছে, বৈষম্য ও গোষ্ঠীগত নিপীড়নের ঊর্ধ্বে উঠে সব অপরাধের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় একই ধরনের ঘটনা পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যাবে।
ড. ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীই মূল ভরসা হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষায় সুনাম অর্জনকারী বাহিনী হিসেবে সেনাবাহিনীর উচিত হবে এ অঞ্চলে আদিবাসীদের অধিকার রক্ষায় ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা