ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
বাংলালিংকের এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের টেলিকম খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে বাংলালিংক প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে। মোবাইল অপারেটরটি জানিয়েছে, এই উদ্যোগ গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই ভিত্তিক উদ্ভাবনের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই অত্যাধুনিক ব্যবস্থায় এআই ব্যবহার করে গ্রাহকদের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এর ফলে ন্যূনতম মানব হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো সম্ভব হবে। সিস্টেমটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে দেবে। যদি প্রাথমিক সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান না হয়, তাহলে সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করবে এবং তা সমাধানের জন্য একজন ‘লাইভ এজেন্ট’-এর কাছে হস্তান্তর করা হবে।
বাংলালিংক জানিয়েছে, অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও বিভিন্ন অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যা এই বুদ্ধিমান প্রক্রিয়াকে আরও দ্রুত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করতে সাহায্য করবে। এটি দেশের টেলিকম খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থা এমনভাবে ডিজাইন করেছে, যাতে গ্রাহকরা তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরও দ্রুত সমস্যার সমাধান পাবেন এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।
বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, "আমরা সবসময় গ্রাহকের পথচলা আরও স্মার্ট ও সহজ করতে চেষ্টা করি। আমাদের গ্রাহককেন্দ্রিক পরিকল্পনার আরেকটি পদক্ষেপ হলো এই নতুন এআই-চালিত অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। এটি তাৎক্ষণিক সমস্যা নির্ণয় ও অভিযোগ তৈরিতে সক্ষম; যার ফলে সঠিকভাবে আরও দ্রুত ও অনায়েসে সেবা প্রদান সম্ভব হচ্ছে।" তিনি আরও যোগ করেন, "এই উদ্ভাবন আমাদের গ্রাহক-কেন্দ্রিক মানসিকতারই প্রতিফলন। এখানে আমরা প্রতিটি ধাপে বুদ্ধিমত্তা সংযোজন করে চলেছি। গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করতে আমরা এআই-এর ব্যবহার আরও বিস্তৃত করবো।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী