ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে মোট ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসি তাদের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার ফল প্রকাশে পিএসসি নতুন রেকর্ড গড়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হলো, যা পিএসসির ইতিহাসে দ্রুততম সময়ে ফল প্রকাশের ঘটনা। এর আগে ৪৬তম বিসিএসের ফল ১৩ দিনে প্রকাশ করা হয়েছিল, এবার সেই রেকর্ডও ভাঙা হলো।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন সেই অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল