ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার হজে যেতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন নির্দেশনা ও পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না বলে জানানো হয়েছে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সীরা হজে গেলে তাঁদের সঙ্গে অবশ্যই একজন সহায়ক নিতে হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব তথ্য জানান।
এ সময় তিনি সরকারি মাধ্যমের জন্য তিনটি ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ ঘোষণা করেন— হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩। চলতি বছরের তুলনায় উড়োজাহাজভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমানো হয়েছে, যা আরও কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর আওতায় মক্কার হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনার কেন্দ্রীয় এলাকায় হজযাত্রীদের আবাসন হবে। এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২-এর আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরত্বে এবং মদিনায় কেন্দ্রীয় এলাকায় আবাসন পাবেন। এ প্যাকেজের খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
নতুন সংযোজন হজ প্যাকেজ-৩, যেটি সাশ্রয়ী প্যাকেজ। এর আওতায় হজযাত্রীদের আবাসন মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার কেন্দ্রীয় এলাকা বাইরে হবে। এর খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্যও ‘সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করেছে মন্ত্রণালয়। এর খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এজেন্সিগুলো চাইলে সরকারের অনুমোদন নিয়ে আরও দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে।
এবারের হজে কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দিতে হবে, যার জন্য প্যাকেজে যুক্ত হয়েছে ২৩ হাজার ৬৫২ টাকা (৭২০ সৌদি রিয়াল)। তবে খাবারের খরচ অন্তর্ভুক্ত নেই; প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ অনুষ্ঠিত হবে পবিত্র হজ। চলতি বছরের ২৭ জুলাই থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা শেষ হবে ১২ অক্টোবর।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?