ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষণে ৭৩ সংস্থাকে প্রাথমিক অনুমোদন দিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধন দিচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে জানাতে হবে।
নির্বাচন কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে।
কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তি দাখিল করার পর শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থার তালিকা দেখতে আগ্রহী পাঠককে সংযুক্ত লিংকে ক্লিক করার অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫