ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি বলেন, দেশের সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রাকে সফল করতে পারব।
ড. ইউনূস বলেন, ‘সকল অশুভ ও অন্যায়কে পরাজিত করে শুভ চেতনার জয় নিশ্চিত করতে হবে। এই পথে এগিয়ে গেলে বাংলাদেশ কল্যাণ ও সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনা করি।’
প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা হিন্দু ধর্মের প্রধান উৎসব, যা অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা এবং ভক্তদের কল্যাণের প্রতীক।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলন অদ্বিতীয়। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য বজায় রেখে এবারের দুর্গাপূজা সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে।
তিনি শান্তি, মৈত্রী ও সাম্যকে সকল ধর্মের মূল উপজীব্য হিসেবে উল্লেখ করে বলেন, ‘নিজ নিজ ধর্মের যথাযথ চর্চার পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। এতে সমাজে শান্তির পরিবেশ গড়ে উঠবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম