ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের জুলাই আন্দোলনের সময় (১৪ জুলাই থেকে ৫ আগস্ট) হামলা ও অস্ত্র রাখার অভিযোগে মোট ৩৭ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জনকে আজীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বহিষ্কৃতদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২ জন এবং হলে অস্ত্র রাখার ঘটনায় আরও ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজন দুই অভিযোগেই জড়িত থাকায় তাদেরও আজীবন বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ১৭ জনকে ২ থেকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে প্রমাণের অভাবে ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করেছে প্রশাসন।
অস্ত্র রাখার অভিযোগে খালাস পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে প্রক্টর মুখলেসুর রহমান বলেন, “অনেক সময় ছাত্ররা এক রুমে ভর্তি হলেও অন্য রুমে থেকেছে। সেক্ষেত্রে সবার ওপর দায় চাপানো ন্যায়সঙ্গত হতো না। তাই যাচাই-বাছাই শেষে খালাস দেওয়া হয়েছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)