ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আসন বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: নুর
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ এখনও কোনো দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করেনি। তবে দলটি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে জোট গঠনের বিষয়ে সমন্বয় করছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেন, ২০২৪ ও ২০২৫ সালের নির্বাচনে আমরা একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা জানিয়েছি। তবুও বিএনপির কাছে দুই আসনে ছাড় চাওয়ার বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ছড়ানো হয়েছে, যা আমরা মনে করি অসৎ উদ্দেশ্য থেকে তৈরি হয়েছে। এখন পর্যন্ত আসন বিষয়ে গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেনি। তবে বিভিন্ন দলের সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে। আলোচনা সন্তোষজনকভাবে এগোলে সকলকে অবশ্যই জানানো হবে।
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের নেতা-কর্মী এবং ট্রাক মার্কা নিয়ে যারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চান, তারা শুধু সাংগঠনিক কাজেই সীমাবদ্ধ থাকবেন না, বরং এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)