ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ব্যালট বিভ্রান্তি নিয়ে যা জানাল জালাল প্রেস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার সংখ্যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তেলিভিশন প্রতিবেদনে বলা হয়, নীলক্ষেতের জালাল প্রেসে ৯৬ হাজার ব্যালট ছাপানো হয়েছে, অথচ মক্কা কাটিং হাউসে কেটে প্রস্তুত হয়েছে ৮৮ হাজার। এর ফলে ৮ হাজার ব্যালটের গন্তব্য অনিশ্চিত থেকে গেছে, যা শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে।
জালাল প্রেসের মালিক জালাল দাবি করেছেন, তারা মোট ৮৬ হাজারের মতো ব্যালট ছেপেছে, যা কিছুটা কমবেশি হতে পারে, কিন্তু ৮৮ হাজারের বেশি নয়। তিনি জানান, আসলে তারা কাগজ রিম হিসেবে হিসাব করেন এবং আলাদা করে ব্যালট সংখ্যা গণনা করা হয় না।
জানা গেছে, ব্যালট ছাপার জন্য বাদশা নামের কাগজ ব্যবসায়ী সরবরাহকারী ফেরদৌস ওয়াহিদ থেকে ২২ রিম কাগজ সংগ্রহ করেন। এরপর তা চার ভাগে জালাল প্রেসে পাঠানো হয়। পরে ছাপানো কাগজ মক্কা কাটিং হাউসে ফেরত আনা হয়ে দুই ভাগে কেটে চূড়ান্ত ব্যালট প্রস্তুত করা হয় এবং সরবরাহকারীকে হস্তান্তর করা হয়।
মক্কা কাটিং হাউসের মালিক আলিফ জানান, ছাপানো বা কাটার সময় যন্ত্র বা কালি সমস্যার কারণে কিছু ব্যালট নষ্ট হতে পারে। তাই ঠিক কত ব্যালট অবশিষ্ট থাকে, তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তিনি বলেন, মিডিয়ায় ৯৬ হাজার ব্যালটের কথাটি হঠাৎ প্রশ্নে বলা হয়েছিল, যা বাস্তবে যাচাই করা সম্ভব নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো