ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নেতৃত্বে বদলের হাওয়ায় কাঁপলো ছাত্রদল : ৭০ কমিটি একসাথে
নিজস্ব প্রতিবেদক :একদিনে ৭০টি নতুন কমিটি ঘোষণা ও ৩টি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এসব বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন ব্যাপকভাবে সংগঠন সম্প্রসারণের ইঙ্গিত মিলেছে, তেমনি মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রিয় কমিটিগুলো বিলুপ্ত করে নতুন নেতৃত্বের পথ তৈরি করেছে ছাত্রদল।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগর শাখা এবং এর অধীনস্থ মতিহার উত্তর, মতিহার দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদল কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব শাখা বিলুপ্ত করা হয়েছে বলে স্পষ্ট উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদসমূহের আসন্ন নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাস ও হলভিত্তিক প্রচারণা মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি নির্বাচনী মাঠ পর্যায়ের কার্যক্রম তদারক করবে। পাশাপাশি, পূর্বে স্থগিতাদেশপ্রাপ্ত পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল শাখার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছাত্রদলের এমন একদিনে বিপুলসংখ্যক কমিটি ঘোষণাকে সংগঠন পুনর্গঠনের বড় ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ক্যাম্পাসে সংগঠনের অবস্থান সুসংহত করতে এবং জাতীয় রাজনীতিতে ছাত্র সংগঠনের ভূমিকা আরও জোরালো করতে এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে বিলুপ্ত শাখাগুলোতে দ্রুত কার্যকর ও কর্মমুখী কমিটি গঠন করা হবে বলেও ছাত্রদল নেতৃবৃন্দ ইঙ্গিত দিয়েছেন।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত