ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে জয়ী হলে চাকরির নিশ্চয়তা দেবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: দেশের ভবিষ্যৎ গড়তে তরুণ ভোটারদের গুরুত্ব আরেকবার জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি মনে করেন, আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই দেশকে সঠিক নেতৃত্বের দিকে নিয়ে যাবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন ভোটারদের সঙ্গে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের লড়াই হবে। যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারা ভবিষ্যতেও সঠিক নেতৃত্ব বেছে নেবে।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যা সমাধানসহ শিক্ষার মূল সংস্কার এবং কারিগরি দক্ষতাভিত্তিক সমাজ গড়ে তুলবে। তিনি বলেন, “ডুমুরিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধান বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে নেওয়া হবে মহাপরিকল্পনা অনুযায়ী। শিক্ষা শেষে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “জামায়াত দেশ সেবার সুযোগ পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ ও নারী সমাজ সর্বোচ্চ মর্যাদা পাবে।” এছাড়া তিনি ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম দেশের নতুন ভবিষ্যৎ গড়তে ভোট দিতে এগিয়ে আসবে। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারকারীদের জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে।”
ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন সমাবেশের সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী, সহসভাপতি ডা. হরিদাস মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ। এছাড়া বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু