ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
আত্ম-উপলব্ধি শূন্য আ.লীগ: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ কখনো মাফ চায়নি, ক্ষমা প্রার্থনা করেনি, আত্ম-উপলব্ধি বা অনুশোচনাও দেখায়নি; বরং উল্টো এখন আন্দোলনের প্রস্তুতির কথা বলছে—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, “দেখেন নাই ৩২ নম্বরের ঘটনা? এখন নেতাকর্মী ঘরে থাকতে পারছে না, নিরীহ মানুষগুলোকে ঠেলে দেওয়া হচ্ছে নির্যাতন ও অত্যাচারের মুখে।”
ভিডিওতে সোহেল তাজ আরও উল্লেখ করেন, “উনি আবার হরতাল-সমাবেশের নির্দেশ দিচ্ছেন। এর ফলে নিরীহ মানুষগুলো হত্যা হবে এবং তাই হচ্ছে।” তার অভিযোগ, আত্ম-উপলব্ধি বা অনুশোচনা না করে বরং মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে দলটি।
তিনি বলেন, “এখনও একই জিনিস হচ্ছে। ঐ যে ফোনে বলা হয়—আপা, নেত্রী আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে। আপনি চলে আসেন। এখন উনি ভাবছেন সত্যিই তার জন্য দেশ পাগল হয়ে গেছে।”
সোহেল তাজ আরও যোগ করেন, “যেখানে আহতরা চিকিৎসার জন্য এখনও প্রতিবাদ করছে, যেখানে ৬০০ মানুষ অন্ধ হয়ে পড়ে আছে, আর ১৫০০ মানুষ প্রাণ দিয়েছে—সেখানে আবার আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। যারা এসব ঘটিয়েছে তারাই এখন আন্দোলন করবে?”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫