ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজা ঘিরে রাজধানীসহ সারাদেশে র্যাবের টহল
নিজস্ব প্রতিবেদক :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। দেশের বিভিন্ন পূজামণ্ডপে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের দুর্গাপূজায় সারা দেশে মোট ৩১,৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়নের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
২৫ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ৯৪টি টহল দল এবং সারা দেশে ২৮১টি টহল দল দুর্গাপূজার সময় সহিংসতা ও নাশকতা প্রতিরোধের জন্য কাজ করছে। ব্যাটালিয়নসমূহ স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং র্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোন সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা