ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
তিনটি বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
ডুয়া ডেস্ক: অর্থ মন্ত্রণালয় রাষ্টায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহ বোনাস প্রদানের নিয়ম কঠোর করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এবার থেকে বছরে সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে হিসাব করতে হবে। ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের প্রভিশন, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ হ্রাস-বৃদ্ধির প্রভিশন বাদ দিয়ে হিসাব করতে হবে।
নির্দেশনার পর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঢালাওভাবে বোনাস দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ব্যাংকগুলোতে শৃঙ্খলার অভাব ছিল, যা এ নির্দেশিকার মাধ্যমে দূর করা হবে।
সূত্র জানায়, আগে কিছু ব্যাংক নিয়ম লঙ্ঘন করেছিল। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে সোনালী ব্যাংক পাঁচটি উৎসাহ বোনাস প্রদান করেছিল, যেখানে সর্বোচ্চ সীমা তিনটি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৭ মার্চ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে অতিরিক্ত দুই বোনাস ফেরত আনার নির্দেশ দেয়। তবে ব্যাংকের কর্মীরা এখনো টাকা ফেরত দেয়নি। একইভাবে অন্যান্য ব্যাংকও নিয়ম অমান্য করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)