ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিত্যপণ্যের দামে আগুন, সস্তি চালের বাজারে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: রাজধানী ও জেলা শহরের বাজারে সবজির দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ ক্রেতাদের জন্য খাদ্যাভ্যস্তি হয়ে উঠেছে। সপ্তাহে বাজার ঘুরে দেখলে ক্রেতাদের খরচের চাপ আরও বেড়ে গেছে, সাধারণ সবজি এখন বিলাসবস্তুরূপ ধারণ করছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ ও মিরপুর-১ বিভিন্ন বাজারে দেখা গেছে—করলা কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা, ঢেড়শ ১০০ থেকে ১১০ টাকা, কাঁকরোল, বেগুন, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙে ৮০ থেকে ৯০ টাকা, শিম ও টমেটো ১২০ টাকা। পেঁপে ও আলুর দাম কিছুটা কম, তবে আলু আগের তুলনায় ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কচুরমুখী ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, গাজর ১৬০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, শালগম ৮০ টাকা। মিষ্টি কুমড়া ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতা তাহমিনা আক্তার বলেন, “এক সময় ২০০ টাকায় তিন-চার রকম সবজি কেনা যেত। এখন ৫০০ টাকায়ও বাজারে কিছুই পাওয়া যায় না। করলা আর ঢেড়শ যেন সোনার দরে বিক্রি হচ্ছে।”
অন্যদিকে বিক্রেতারা বলছেন, মৌসুম পরিবর্তন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে দাম বেড়েছে। যাত্রাবাড়ী আড়তের ব্যবসায়ী আশিকুর রুহমান জানান, “গ্রামে ফসল কম, পরিবহন খরচ বেড়েছে। আমাদেরও বেশি দামে সরবরাহ আসে, তাই বিক্রি বেশি দামে করতে হচ্ছে।”
এদিকে বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭০ থেকে ১৭২ টাকা এবং সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। চার দিন আগেও সয়াবিন তেলের দাম ছিল ১৬৯ টাকা, পাম অয়েলের দাম ১৫০ টাকা বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে চালের বাজারে ভারতের বিভিন্ন ধরনের চাল আমদানি হওয়ার কারণে দাম কমেছে। নাজিরশাইল চালের দাম এখন প্রতিকেজি ৮৪ থেকে ৮৬ টাকা, যা আগে ৯০-৯২ টাকা ছিল। মোটা পায়জাম ও স্বর্ণা জাতের চালের দাম কমে ৫৬ থেকে ৬০ টাকা হয়েছে। তবে মিনিকেট চালের দাম আগের মতোই ৭৮ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
সেগুনবাগিচা বাজারের রাইস এজেন্সির কর্ণধার সালমান হোসেন জানিয়েছেন, ভারত থেকে প্রচুর চাল আসার কারণে দাম কমেছে। তবে দেশি মিনিকেট চালের দাম আগের মতোই রয়েছে। তিনি উল্লেখ করেন, যদি আমদানি আরও বৃদ্ধি পায়, তাহলে বাজারে চালের দাম আরও কমতে পারে।
ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, শুধুমাত্র মৌসুম ও পরিবহন খরচকে দায়ী করা যায় না। বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন। ভোক্তা অধিকার কর্মী মহিউদ্দিন আহমেদ বলেন, “কৃষক উৎপাদন পর্যায়ে যে দাম পান, আর ক্রেতা যে দাম দেন—এর মধ্যে বিপুল ফারাক। দায় নিয়ন্ত্রণহীন বাজারব্যবস্থার।”
অর্থনীতিবিদরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা ও অযৌক্তিক মুনাফা রোধ না করলে ভোক্তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামী সপ্তাহগুলোতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে। ফলে সাধারণ ক্রেতাদের দৈনন্দিন খরচের চাপ ক্রমশ বাড়বে এবং খাদ্যসামগ্রী ক্রয়ে তাদের অসুবিধা আরও তীব্র হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- দেশে কমল সোনার দাম, ভরি কত?
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে পাকিস্তান, আবেদন শুরু
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড
- সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর এপিএস ফারুককে
- ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ’ বৃত্তি
- অল্প বয়স থেকেই শারীরিক নির্যাতন, সোশ্যাল মিডিয়া ছাড়ছেন কেনিশা
- শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউশি
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
- উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা