ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড। এই বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এস.এস.সি এবং এইচ.এস.সিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।
আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখা (কক্ষ নং- ২১২) থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ আগামী ০৯ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে।
সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?