ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবসে জ্ঞান ও উদ্ভাবনের মেলা
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ উদ্যাপন করা হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে ফার্মেসী লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকাবিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল-এর সচিব মুহাম্মদ মাহবুবুল হক, নুভিস্তা ফার্মা লিমিটেড-এর মার্কেটিং ও কমার্শিয়ালস বিভাগের এক্সিকিউটিভ পরিচালক মুহাম্মদ আশফাক উদ্দিন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস-এর প্রধান মার্কেটিং অফিসার মো. তানবীর সজিব বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রোগ্রামের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী।
দিবসটি উপলক্ষ্যে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে ওমেন্স হেলথ ক্যাম্পে (খুলে বলো ক্যাম্পেইন) উপস্থিত হয়ে ছাত্রীরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
এই ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর মেডিকেল শাখার সহকারী জেনারেল ম্যানেজার ডা. কুমকুম পারভীনের তত্ত্বাবধানে গাইনী বিশেষজ্ঞ ডা. উম্মে সফুরা খাতুন এবং ডা. রঞ্জিতা রানী সাহা ছাত্রীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা বিষয়ে পরামর্শ দেন। ছাত্রীদের মনকে প্রফুল্ল রাখতে বিশেষ বিনোদনের ব্যবস্থা হিসেবে তাদের চুড়ি ও কানের দুল প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীর জন্য এই ক্যাম্পটি উন্মুক্ত ছিল।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা