ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ: হাসনাত
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদের নিখোঁজ ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি স্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেনে।
হাসনাত আব্দুল্লাহ লিখেন, মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে ইতোমধ্যে ৪৮ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। রাজধানীর উত্তরা থেকে তার নিখোঁজ হওয়া শুধু উদ্বেগ নয়, বরং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে এটি সম্ভবত প্রথম বড় ধরনের ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রাষ্ট্র একজন নাগরিককে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর সঙ্গে সঙ্গে নিখোঁজ ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে। এমন সংকটময় সময়ে গণমাধ্যমের নীরব ভূমিকাও তার গভীর শঙ্কার কারণ বলে মন্তব্য করেন তিনি।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর