ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফিফা বিশ্বকাপকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপকে আরও বিস্তৃত করার লক্ষ্যে ২০৩০ সালে ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।
এই বিষয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন) সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং দক্ষিণ আমেরিকার তিন ফুটবল ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
উল্লেখ্য, বিশ্বকাপের শেষ কয়েকটি আসরে ৩২টি করে দল খেলেছে, তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবারের মতো অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবটি উত্থাপন করেন। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে আর্জেন্টিনা ও উরুগুয়ের ফেডারেশন সভাপতি ছাড়াও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি উপস্থিত ছিলেন। এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইনফান্তিনোর কাছে এই প্রস্তাব পেশ করল কনমেবল।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডমিঙ্গুয়েজ লিখেছেন, "আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক! ধন্যবাদ ইনফান্তিনো, আমাদের স্বপ্নের এই যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে ওঠে।"
১৯৯৮ সালের পর প্রথমবার ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দলে বাড়ছে। ২০৩০ সালের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত আয়োজন, যেখানে ছয়টি আয়োজক দেশ তিন মহাদেশে ছড়িয়ে থাকবে। আয়োজক দেশগুলো হলো উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো।
যদি ৬৪ দলের টুর্নামেন্ট হয়, তবে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। এখন পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলা ছাড়া সব দক্ষিণ আমেরিকান দেশ অন্তত একবার বিশ্বকাপে খেলেছে। আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া লিখেছেন, "ফিফা সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য সম্মানের। আমরা এই বৈঠক চেয়েছিলাম, যাতে আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আমরা এক পরিবার।"
ডমিঙ্গুয়েজের মতে, এটি শতবর্ষী আসর। তাই এটিকে সাধারণ বিশ্বকাপ হিসেবে দেখা যাবে না। তিনি বলেন, "আমাদের স্বপ্ন হলো- গ্রুপ পর্বের ম্যাচগুলো উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে আয়োজন করা।" ৬৪ দলের টুর্নামেন্ট হলে মোট ম্যাচ দাঁড়াবে ১২৮টি, যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ। সমালোচকরা মনে করেন, এতে খেলার মান কমবে এবং বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বও কমে যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে