ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে নতুন নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নতুন নেতৃত্বের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রথম সভার পর বুধবার (২৪ সেপ্টেম্বর) কাজী সাজ্জাদ জহির চন্দনকে সভাপতি এবং আবদুল্লাহ ক্বাফী রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সকাল ১১টায় শুরু হওয়া সভায় বিকেল সোয়া ৪টায় কার্যক্রম শেষ হয়। নতুন সভাপতিমণ্ডলীতে মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ নির্বাচিত হন।
সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং পরে বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়। এতে ৫ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটি ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন ও অনুমোদন করা হয়। নির্বাচনী ফলাফল সোমবার গভীর রাতে ঘোষণা করা হয় এবং সমাপনী ভাষণে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে সমাপ্তি ঘোষণা করা হয়।
নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, দিবালোক সিংহ, এম এম আকাশ, কাজী সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, মনোজ দাস, রফিকুজ্জামান লায়েক, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, আব্দুল্লাহ ক্বাফী রতন, নিমাই গাঙ্গুলী, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগীব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, মিহির ঘোষ, সাদেকুর রহমান শামীম, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া, সুব্রতা রায়, এস এ রশিদ, শাহীন রহমান, লুনা নূর, মানবেন্দ্র দেব, আনোয়ার হোসেন রেজা, মঞ্জুর মঈন, মহসীন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ফরিদ, ফজলুর রহমান, এস এম শহিদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, রুহুল আমিন ও সাজেদুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত