ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিশেষ তদন্তকারীর সামনে তিন আসামির সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক :জাতীয় মানবতাবিরোধী মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে তার জবানবন্দি বুধবার (২৪ সেপ্টেম্বর) উপস্থাপন করা হবে। প্যানেলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্য প্রদানের সময় আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ আদালতে বাজানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ অডিও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিআইডির এক ফরেনসিক বিশেষজ্ঞ পুনঃজবানবন্দি দিয়েছেন এবং শেখ হাসিনার তিনটি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এসব সাক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সাক্ষীরা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ-যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেছেন।
নয়ন /ডুয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ