ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এসএসসি ২০২৫: ঢাকা বোর্ডে বহিষ্কার ৪১ শিক্ষার্থী
ডুয়া ডেস্ক: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪১ জন পরীক্ষার্থীর এ বছরের ফলাফল বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত অভিযোগ যাচাই-বাছাইয়ের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়টি বিস্তারিত আলোচনার জন্য সভায় উপস্থাপন করা হয়।
বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত অভিযোগ, উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন এবং পরীক্ষার্থীদের জবাব পর্যালোচনা করে কমিটির সদস্যরা সিদ্ধান্তে পৌঁছান। তদন্তে প্রমাণিত হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এক বা একাধিক অসদুপায় অবলম্বন করেছে।
এ কারণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী তাদের এ বছরের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা এখন কেবল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি